খেলা

ইংলিশ প্রিমিয়ার লিগ: জয়ের ধারায় লেস্টার সিটি

লেস্টার সিটি
লেস্টার সিটি
ইংলিশ প্রিমিয়ার লিগে অবশেষে জয়ের ধারায় ফিরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লেস্টার সিটি। ঘরের মাঠে লিভারপুলকে ৩-১ গোলে হারিয়েছে তারা। ৩১ ডিসেম্বরের পর ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম গোল করেন লেস্টার সিটির স্ট্রাইকার জেমি ভার্ডি। তাঁর গোলেই এগিয়ে যায় স্বাগতিকরা। বিরতির আগে ডি বক্সের বাইরে থেকে দর্শনীয় এক গোল করে ব্যবধান দ্বিগুন করেন ড্যানি ড্রিংকওয়াটার। দ্বিতীয়ার্ধে নিজের দ্বিতীয় ও দলের পক্ষে তৃতীয় গোল করেন ভার্ডি। ৬৮ মিনিটে এক গোল শোধ করেন ফিলিপে কৌটিনিয়ো। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লেস্টার সিটি। এটি ফক্সদের প্রিমিয়ার লিগে টানা পাঁচ ম্যাচে হারের পর প্রথম জয়। এর ফলে ২৬ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরেই থাকলো লিভারপুল। সমান খেলায় ২৪ পয়েন্ট নিয়ে ১৮ থেকে ১৫ নম্বরে উঠে এসেছে লেস্টার সিটি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ