হ্যামিলটনে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়ে সিরিজে ২-২ এ সমতা এনেছে নিউজিল্যান্ড। প্রোটিয়াদের দেয়া ২৮০ রানের টার্গেট মার্টিন গাপটিলের অপরাজিত ১৮০ রানে ভর করে ৩০ বল হাতে রেখেই টপকে যায় কিউইরা।
টস জিতে ব্যাট করতে নেমে, শুরুতেই ওপেনার কুইন্টন ডি ককের উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এরপর এবি ডি ভিলিয়ার্সের ৭২, ফ্যাফ ডু প্লেসিসের ৬৭ ও হাশিম আমলার ৪০ রানে ভর করে, নির্ধারিত ওভারে ৮ উইকেটে ২৭৯ রান করে সফরকারীরা।
জবাব দিতে নেমে, মার্টিন গাপটিলের ঝড়ো ব্যাটিংয়ে ৪৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড। ১৩৮ বলে ১৮০ রানে অপরাজিত থাকেন গাপটিল। রস টেইলর করেন ৬৬ রান। অকল্যান্ডে শনিবার সিরিজ নির্ধারনী ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: