খেলা

ইংলিশ এফ এ কাপ: জয় পেল ম্যানচেস্টার সিটি

 ইংলিশ এফ এ কাপ: জয় পেল ম্যানচেস্টার সিটি
ইংলিশ এফ এ কাপ: জয় পেল ম্যানচেস্টার সিটি

ইংলিশ এফ এ কাপের পঞ্চম রাউন্ডের রিপ্লে ম্যাচে পিছিয়ে পড়েও জয় পেল ম্যানচেস্টার সিটি।

হুডার্সফিল্ডকে ৫-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকেট কেটেছে সিটিজেনরা।

পঞ্চম রাউন্ডের মূল খেলায় গোলশূন্য ড্র করায় রিপ্লে ম্যাচ খেলতে হয় দুদলকে। সপ্তম মিনিটে বানের গোলে পিছিয়ে পড়লেও সার্জিও অ্যাগুয়েরোর ম্যাচজয়ী পারফরম্যান্সে জয় তুলে নেয় ম্যানসিটি।

দুটি গোল করেন আর্জেন্টাইন স্ট্রাইকার। সিটির হয়ে অন্য তিনটি গোল এসেছে সানে জাবালেতা ও ইহিনাচোর নৈপূণ্যে। ১১ মার্চ শেষ আটের লড়াইয়ে পেপ গার্দিওলার শিষ্যদের প্রতিপক্ষ মিডলসবরো।

এদিকে, রবার্ট লেভানদস্কির জোড়া গোলে জার্মান কাপের সেমিফাইনালে উঠেছে বায়ার্ন মিউনিখ। শালকে জিরো ফোরের বিপক্ষে ৩-০ গোলের জয়ে বাভারিয়ানদের হয়ে অন্য গোলটি করেছেন আলকান্তারা।

এছাড়া কোপা ইতালিয়ার সেমিফাইনালের প্রথম লেগে রোমাকে ২-০ গোলে হারিয়েছে ছয় বার টুর্নামেন্টের শিরোপাজয়ী লাৎসিও।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ