১১৬তম বাছাই ইভগেনি দনস্কয়ের কাছে হেরে দুবাই টেনিস চ্যাম্পিয়নশীপের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন রজার ফেদেরার।
প্রথম সেটে ৬-৩ গেমে জেতেন ফেভারিট রজার ফেদেরার। তবে দ্বিতীয় সেটে এসে খেই হারিয়ে ফেলেন এ ৩৫ বছর বয়সী সুইস তারকা।
৫-২ এ পিছিয়ে থেকে তিন বার ম্যাচ পয়েন্ট বাঁচান দনস্কয়। টাইব্রেকে ৬-৭ গেমে জিতে খেলায় সমতা ফেরান এই অখ্যাত রুশ টেনিস খেলোয়াড়। শেষ সেটও টাইব্রেকে নিয়ে যান দনস্কয়। ৫-৭ গেমে হেরে যান সাতবারের দুবাই ওপেন ও ১৮ বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন রজার ফেদেরার।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: