অ্যান্টিগায় প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৪৫ রানে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে ইংল্যান্ড।
টস হেরে ব্যাট করতে নেমে ৯৬ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পরে ইংল্যান্ড। সেখান থেকে বিলিংসের ৫২ রানে ইনিংসে কিছুটা ঘুরে দাঁড়ায় ইংলিশরা। তবে এডুইন মরগানের ক্যারিয়ারের দশম শতকে বড় সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকরা।
মরগানের ১০৭ স্টোকসের ৫৫ ও মঈন আলীর অপরাজিত ৩১ রানে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৯৬ রান করে ইংল্যান্ড।
জবাবে ইনিংসের শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়া ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন জেসন মোহাম্মেদ ও হোল্ডার। তাদের দুই জন অর্ধশতকে করলেও জিততে পারেন ক্যারিবিয়রা, ২৫১ রানের গুটিয়ে যায় তারা। ফলে ৪৫ রানে সিরিজের প্রথম ম্যাচ হারতে হয় হোল্ডার বাহিনীকে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: