অকল্যান্ডে শেষ ওয়ানডেতে স্বাগতিক নিউজিল্যান্ডকে হারিয়ে ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা। ব্ল্যাক ক্যাপসদের ১৪৯ রানে অলআউট করে ৬ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে ভিলিয়ার্সের দল। পাশাপাশি ওয়ানডে র্যাং কিংয়ের শীর্ষ স্থানও দখলে নিয়েছে প্রোটিয়ারা।
টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকা। বোলাররা একের পর এক ব্রেক থ্রু এনে দেয় সফরকারিদের। ফলস্বরুপ ১৪৯ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ২৫ রানে ৩টি উইকেট নেন ক্যাগিসো রাবাদা। ১৫০ রানের টার্গেটে ব্যাটিঙে নেমে দলীয় স্কোর ৫০ পেরোনোর আগেই ফিরে যান প্রোটিয়াদের ডি কক, হাশিম আমলা ও জেপি ডুমিনি।
তবে দু প্লেসির অপরাজিত ৫১ আর মিলারের ৪৫ রানে ৬ উইকেটের আয়েশী জয় পায় দক্ষিণ আফ্রিকা। ম্যাচসেরা হন রাবাদা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: