খেলা

মেসির জোড়া গোলে শীর্ষস্থান ধরে রাখলো বার্সেলোনা

লিওনেল মেসি
লিওনেল মেসি

লিওনেল মেসির জোড়া গোলে স্প্যানিশ লিগের শীর্ষস্থান ধরে রেখেছে বার্সেলোনা। আর কারিম বেনজিমার দুই গোলে এক ম্যাচ কম খেলে বার্সার পরের স্থানটি দখলে রেখেছে রিয়াল মাদ্রিদ।

লা লিগায় নিজেদের শেষ ম্যাচে জয় পেয়েছে শিরোপা প্রত্যাশী ক্লাব দুটি। বৃহস্পতিবার লা লিগার শীর্ষে ওঠার পর রোববার সেল্টা ভিগোকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সা।

মেসির ছাড়াও কাতালানদের হয়ে গোল পেয়েছেন নেইমার, র্যা কেটিচ আর উমতিতি। ২৬ ম্যাচে লু্ই এনরিকের শিষ্যদের পয়েন্ট ৬০।

লিগের আরেক ম্যাচে এইবারকে ৪-১ গোলে পরাস্ত করেছে রিয়াল মাদ্রিদ। ইনজুরির ফলে ক্রিশ্চিয়ানো রোনালদো আর নিষেধাজ্ঞার কারণে গ্যারেথ বেইল ও আলভারো মোরাটাকে ছাড়া খেলতে নেমেও জিততে কষ্ট হয়নি সাদা জার্সির দলটির।

অনেকদিন পর এক ম্যাচে দুই গোল করে মাদ্রিদের ক্লাবটিকে জয় এনে দেন বেনজিমা। বার্সার চেয়ে এক ম্যাচ কম খেলে জিদানের দলের পয়েন্ট ৫৯।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ