খেলা

ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে ছিটকে পড়লো আর্সেনাল

লিওনেল মেসি
লিওনেল মেসি

লিভারপুলের কাছে হেরে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ চার থেকে ছিটকে পড়লো আর্সেনাল। গানারদের ৩-১ গোলে হারিয়ে তিন নম্বরে উঠে এসেছে অল রেডরা। জয়ের দেখা পায়নি ম্যানচেস্টার ইউনাইটেডও। তবে কোচ ক্লদিও রানেইরির বিদায়ের পর আবারো জিতেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লেস্টার সিটি।

অ্যালেক্সিস সানচেজকে বেঞ্চে রেখে মূল একাদশ সাজিয়ে তার ফল পেয়েছেন আর্সেন ভেঙ্গার। লিভারপুলের বিপক্ষে ছিলেন না প্লে-মেকার মেসুত ওজিলও। রবার্তো ফিরমিনোর গোলে পিছিয়ে পড়ার পর বিরতির আগেই সাদিও মানের অসাধারণ শটে ম্যাচ থেকে ছিটকে পড়ে গানাররা।

দ্বিতীয়ার্ধে ড্যানি ওয়েলবেক ব্যবধান কমালেও অতিরিক্ত সময়ে উইনেলডামের ৩-১ গোলের জয় ছিনিয়ে নেয় অল রেডরা। আরেক ম্যাচে মার্কোস রোহোর গোলে শুরুতে লিড নিলেও নিজেদের দোষে বোর্নমাউথকে পেনাল্টি উপহার দেয় রেড ডেভিলরা।

জোশুয়া কিংয়ের গোলে সমতা আনলেও, বিরতির আগেই ইব্রাহিমোভিচকে ফাউল করে বোর্নমাউথ দশজনের দলে রূপান্তরিত হলে ১-১ গোলে ড্র হয় ম্যাচ। এদিকে হাল সিটিকে ৩-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় ছিনিয়ে নিয়েছে লেস্টার।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ