অ্যান্টিগায় দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ হাতে রেখেই জিতেছে ইংল্যান্ড। ক্যারিবিয়ানদের দেয়া ২২৬ রানের টার্গেট ৪৮ ওভার ২ বলেই টপকে যায় ইংলিশরা।
সিরিজ বাঁচানোর ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। ৪৬ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। ব্রেথওয়েটের ৪২, মোহাম্মেদের ৫০ ও কার্টারের ৩৯ রানে ভর করে বিপর্যয় সামাল দেয় জেসন হোল্ডারের দল। তবে টেল এন্ডারদের ব্যর্থতায় ৪৭ ওভার ৫ বলে ২২৫ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।
জবাব দিতে নেমে শুরুতেই বিলিংস ফিরে গেলেও জেসন রয়ের ৫২, জো রুটের ৯০ এবং ক্রিস ওকসের অপরাজিত ৬৮ রানে ভর করে ১০ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। এর মধ্য দিয়ে ২-০তে সিরিজ নিশ্চিত করলো থ্রি লায়নরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: