স্প্যানিশ লা লিগায় ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এর মধ্য দিয়ে রিয়াল সোসিয়েদাদকে টপকে ২৬ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে উঠেছে তারা।
ভিসেন্তে ক্যালদেরনে শুরুতেই লিড নেয় ফেভারিট অ্যাটলেটিকো মাদ্রিদ। রোজিব্লাঙ্কোদের হয়ে শততম লিগ ম্যাচ খেলতে নেমে স্কোরশিটে নাম তোলেন ফরাসি ফরোয়ার্ড অ্যান্তোইন গ্রিজম্যান। বিরতি থেকে ফিরে ব্যবধান দ্বিগুন করেন আরেক ফ্রেঞ্চ স্ট্রাইকার কেভিন গ্যামেইরো। শেষদিকে নিজের দ্বিতীয় ও দলের পক্ষে তৃতীয় গোল করেন গ্রিজম্যান। ৩-০ গোলের জয় পায় দিয়েগো সিমিওনির শীষ্যরা।
এর মধ্য দিয়ে রিয়াল সোসিয়েদাদকে টপকে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে উঠেছে তারা। তিনে থাকা সেভিয়ার চেয়ে এখনো ৬ পয়েন্ট পিছিয়ে আছে অ্যাটলেটিরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: