খেলা

পিসিএল: শিরোপা জিতেছে পেশোয়ার জালমি

পেশোয়ার জালমি
পেশোয়ার জালমি

কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ৫৮ রানে হারিয়ে পাকিস্তান সুপার লিগের (পিসিএল) দ্বিতীয় আসরের শিরোপা জিতেছে পেশোয়ার জালমি। পেশোয়ারের দেয়া ১৪৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৬ ওভার ৩ বলে ৯০ রানেই অলআউট হয় কোয়াটা।

ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্যে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচ। টস হেরে ব্যাট করতে নেমে, ঝড়ো গতিতে রান তুলতে থাকেন পেশোয়ারের দুই ওপেনার মালান ও কামরান আকমল। মালান ১৭ ও কামরান আকমল করেন ৪০ রান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়লে রান রেট কিছুটা কমে যায়।

শেষ দিকে ড্যারেন স্যামির অপরাজিত ২৮ রানে ভর করে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৪৮ রান করে পেশোয়ার জালমি।

পরে জবাব দিতে নেমে ৩৭ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। বাংলাদেশের আনামুল হক আউট হন তিন রান করে।

শেষ পর্যন্ত ১৬ ওভার ৩ বলে ৯০ রানে অলআউট হয় কোয়েটা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ