বোর্নমাউথ ও ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যকার ম্যাচে অপ্রীতিকর ঘটনার জন্য ম্যানইউ স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ এবং বোর্নমাউথের ডিফেন্ডার টাইরোনি মিংসের বিরুদ্ধে অভিযোগ এনেছে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।
ওই ম্যাচে বিরতির কিছুক্ষণ আগে ইব্রাহিমোভিচের মাথায় আঘাত করেন মিংস। এরপর ইব্রাহিমোভিচ মিংসকে কনুই দিয়ে গুতো মারেন। ওই ঘটনায় কোনো খেলোয়াড়কেই লাল কার্ড দেখাননি রেফারি কেভিন ফ্রেন্ড।
এফ এ'র দেয়া বিবৃতিতে বলা হয়েছে, ম্যাচ অফিসিয়ালরা বিষয়টা তখন ধরতে না পারলেও ভিডিওতে ধরা পড়েছে। দুই খেলোয়াড়কেই নোটিশ দিয়েছে এফএ। এ ঘটনায় দোষী সাব্যস্ত হলে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন জ্লাতান ইব্রাহিমোভিচ।
সেক্ষেত্রে চেলসির বিপক্ষে এফ এ কাপের কোয়ার্টার ফাইনাল এবং প্রিমিয়ার লিগে মিডলসবোরো ও ওয়েস্টব্রমউইচের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: