ওয়েস্টহাম ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার দৌড়ে আরো এক ধাপ এগিয়ে গেলো চেলসি। ২৭ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছে ব্লু'রা।
বর্তমানে টেবিলের দুই নম্বরে থাকা টটেনহাম হটস্পারের চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে আছে অ্যান্তোনিও কন্তের দল।
লন্ডন স্টেডিয়ামে, ম্যাচের ২৫ মিনিটে বেলজিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার এডিন হ্যাজার্ডের গোলে লিড নেয় চেলসি। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুন করেন ব্রাজিলিয়ান বংশোদ্ভুত স্প্যানিশ স্ট্রাইকার দিয়েগো কস্তা। ঘরের মাঠে চেলসিকে বেশ ভালোই চাপে রেখেছিলো ওয়েস্টহাম।
তবে গোলের দেখা পাচ্ছিল না স্বাগতিকরা। রেফারি শেষ বাঁশি বাজানোর কিছুক্ষণ আগে এক গোল শোধ করেন ওয়েস্টহাম ইউনাইটেডের আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার ম্যানুয়েল ল্যানজিনি। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি।