গলে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে টস জিতে ব্যাট করছে শ্রীলঙ্কা।
এ টেস্টে দলে ঢুকেছেন মুস্তাফিজুর রহমান, লিটন দাশ ও শুভাশিষ রায় আর বাদ পড়েছেন সাব্বির রহমান, কামরুল ইসলাম ও তাইজুল ইসলাম।
টস জিতে ব্যাট করতে নেমে দেখেশুনে খেলেন শ্রীলঙ্কার দুই ওপেনার উপুল থারাঙ্গা ও দিমুথ করুনারত্নে। দলীয় ১৫ রানে থারাঙ্গাকে বোল্ড করে বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দেন শুভাশিষ রায়।
পরের বলেই মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দেন কুশাল মেন্ডিস। তবে নো বল হওয়ায় সে যাত্রায় বেচে যান তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: