খেলা

বায়ার্ন মিউনিখের কাছে নাস্তানাবুদ আর্সেনাল

ছবি নাই
ছবি নাই

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের কাছে নাস্তানাবুদ হয়েছে আর্সেনাল।

৫-১ গোলে বিধ্বস্ত হয়েছে ইংল্যান্ডের জায়ান্টরা অন্য ম্যাচে নাপোলির মাঠে পিছিয়ে পড়েও ৩-১ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।

নাপোলির বিপক্ষে এক গোলে পিছিয়ে থাকলেও ক্যাপ্টেন র্যা মোস সমতায় এনেছেন রিয়াল মাদ্রিদকে।

ড্রাইস মার্টেন্স নেপলসের ক্লাবকে এগিয়ে দিলেও তার আত্মঘাতী গোলেই পিছিয়ে পড়ে নাপোলি। এরপর আলভারো মোরাতা জয় নিশ্চিত করেন গ্যালাক্টিকোসদের।

এদিকে, টানা সাত বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোল থেকে বিদায় নিল আর্সেনাল। দ্বিতীয় লেগে লরেন্ট কোসাইলনি লাল কার্ড দেখায় দশজনের দলে পরিণত হয় গানাররা। তাদের নিয়ে ছেলেখেলায় মেতে ওঠেন বায়ার্ন।

দশজনের দল হওয়ার আগে ওয়ালকটের গোলে আর্সেনাল লিড নেয়।

তবে এরপর লেওয়ানডোস্কি, রোবেন, ডগলাস কস্তা আর আরতুরো ভিদালের গোলে ৫-১ এর জয় নিয়ে মাঠ ছাড়ে বাভারিয়ানরা। প্রথম লেগেও বায়ার্নের কাছে একই ব্যবধানে হেরেছিল আর্সেনাল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ