সাকিব আল হাসানের বলে উঁচু করে মারতে গিয়ে মিরাজের হাতে ধরা পরেন লাকশান সান্দাকান ব্যক্তিগত ৫ রানে। শ্রীলঙ্কার শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হলে শ্রীলঙ্কা অলআইট হয়ে যায় ৪৯৪ রানে। এ ম্যাচে সাকিব একমাত্র উইকেট পেলেও মিরাজ পেয়েছেন ৪ উইকেট।
প্রথম ইনিংসে শ্রীলঙ্কা করতে পারল ৪৯৪। প্রথম সেশনে বাংলাদেশের পারফরম্যান্স যা ছিল, সেটির বিবেচনায় দারুণ পারফারম্যান্স। ৩৭ রানের মধ্যে শেষ চার উইকেট তুলে নিতে পেরেছে বাংলাদেশ।
১১৩ রানে ৪ উইকেট নিয়ে সেরা বোলার মিরাজ। ব্যাটিং উইকেটে দলকে টানার দায়িত্ব এবার ব্যাটসম্যানদের।
বাংলাদেশে ১ম ইনিংসে ব্যাটিং করেছে তামিম ইকবাল ও সৌম্য সরকার।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: