খেলা

আইসিসি টেস্ট অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে সাকিব

সাকিব আল হাসান
সাকিব আল হাসান

আবারো আইসিসি টেস্ট অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন সাকিব আল হাসান। এর মধ্য দিয়ে আরো একবার তিন ফরম্যাটেই বিশ্বসেরা হওয়ার কৃতিত্ব দেখালেন সাকিব।

ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আগে থেকেই অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন সাকিব। ২০১৫ সালের ডিসেম্বরে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারিয়েছিলেন রবীচন্দ্রন অশ্বীনের কাছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে ব্যাট হাতে ভালো করতে পারছেন না অশ্বীন।

এর ফলে রেটিং পয়েন্ট কমে গিয়ে দুইয়ে নেমে গেছেন তিনি। অশ্বীনের রেটিং পয়েন্ট ৪৩৪। আর ৪৪১ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছেন সাকিব আল হাসান।

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে ভালো খেলে রেটিং পয়েন্ট আরো বাড়িয়ে নেয়ার সুযোগ আছে সাকিবের।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ