খেলা

ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা

বার্সেলোনা
বার্সেলোনা

প্যারিস সেইন্ট জার্মেইকে গুড়িয়ে দিয়ে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠলো বার্সেলোনা। প্রথম ক্লাব হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের নক-আউট পর্বে কোনো ম্যাচের প্রথম লেগে ৪-০ গোলে পিছিয়ে থেকেও, ৬-১ গোলের নাটকীয় জয়ে ইতিহাস গড়েছে লুই এনরিকের দল।

প্রথম লেগ চার গোলে এগিয়ে থাকায় ন্যু ক্যাম্পে অ্যাডভান্টেজ ছিল পিএসজির পক্ষে। এডিনসন কাভানির অ্যাওয়ে গোলের কল্যাণে, একটা সময় ৫-৩ অ্যাগ্রিগেটে প্রায় জিতেই যাচ্ছিল ফরাসি ক্লাবটি।

তবে খেলার শেষ প্রান্তে মাত্র আট মিনিটের মধ্যে পাল্টে যায় ম্যাচের চিত্র। ৮৮ মিনিটে নেইমারের ফ্রি-কিক ও অতিরিক্ত সময়ে পেনাল্টির পর, শেষ মূহুর্তে সারগি রোবার্তোর গোলে, অবিশ্বাস্য জয় পায় বার্সেলোনা। ৬-৫ গোলের অ্যাগ্রিগেটে, টানা দশম বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের টিকেট কাটে বার্সা।

শেষ ষোলোর আরেক ম্যাচে অবামেয়াংয়ের হ্যাটট্রিকে, বেনফিকার বিপক্ষে ৪-০ গোলে জিতেছে বোরুশিয়া ডর্টমুন্ড। প্রথম লেগে ১-০ গোলে এগিয়ে থাকা জার্মান ক্লাবটি, ৫-০ ব্যবধানের অ্যাগ্রিগেটে শেষ আটে খেলা নিশ্চিত করেছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ