খেলা

অনুষ্ঠিত হলো ঢাকা ওমেন'স ম্যারাথন

ঢাকা ওমেন'স ম্যারাথন
ঢাকা ওমেন'স ম্যারাথন

দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত হলো ঢাকা ওমেন'স ম্যারাথন। বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত এ আসরের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আআমস আরেফিন সিদ্দক। এবারের ওমেন্স ম্যারাথনের প্রতিপাদ্য ছিল ‘নারীর জন্য নিরাপদ ঢাকা’।

ওমেন্স ম্যারাথনের প্রথম আসর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হলেও এবার হাতিরঝিলে আরও বড় পরিসরে আয়োজন করা হয়। গতবারের তুলনায় প্রতিযোগির সংখ্যাও ছিল বেশী। বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান, তারকা, দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থায় কর্মরত ছাড়াও ফিজিক্যালি চ্যালেঞ্জড নারীরা অংশ নেন এতে। ৯০ মিনিটে পুরো ১০ কিলোমিটার দৌড় সম্পন্নকারী সব প্রতিযোগিকে দেয়া হয় সনদ।

এছাড়াও সেরা ৫ জন বিজয়ীকে দেয়া হয় মেডেল, সনদ, এক লক্ষ টাকা পুরষ্কার সহ বিভিন্ন উপহার। সমাজের বিভিন্ন শ্রেনী-পেশার নারীরা ছাড়াও মূল প্রতিযোগিতার পাশাপাশি ছিল মা ও সন্তানের যৌথ দৌড় মম আ থন প্রতিযোগিতা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ