আলোর অভাব, বৃষ্টি আর বাজে আবহাওয়ায় আগেই শেষ হলো গল টেস্টের চতুর্থ দিনের খেলা। ফলে পঞ্চম দিনেও আগে শুরু হবে খেলা। জিততে হলে পঞ্চম দিন শ্রীলঙ্কার বিপক্ষে আরো ৩৯০ রান করতে হবে বাংলাদেশের।
অন্তত ড্রয়ের আশা জাগাচ্ছে সৌম্য-তামিমের ৬৭ রানের অবিচ্ছেদ্য উদ্বোধনী জুটি। তামিম ১৩ আর সৌম্য ৫৩ রানে অপরাজিত আছেন।
সূচিতে নির্ধারিত সময়ের পনেরো মিনিট আগে চতুর্থ দিনের খেলা শুরু হয়। দ্বিতীয় ইনিংসে ৬৯ রানের উদ্বোধনী জুটি গড়েন করুনারত্নে ও থারাঙ্গা। করুণারত্নকে বিদায় করে ব্রেক থ্রু এনে দেন তাসকিন। দ্রুত কুশাল মেন্ডিসকে সাজঘরে ফেরত পাঠান সাকিব। তবে একপ্রান্ত আগলে শতক তুলে নেন থারাঙ্গা। ১১৫ রান করা থারাঙ্গাকে বোল্ড করেন মিরাজ। পরের ওভারেই শূণ্য রানে গুণারত্নেকে বিদায় করেন সাকিব।
এরপর চান্দিমালের অপরাজিত ৫০, আর পেরেরার ৩৩ রানে, ৬ উইকেটে ২৭৪ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৪৫৭ রান। টানা দুই ইনিংসে সৌম্যের ফিফটির পর, আলো কম থাকায় খেলা বন্ধ ঘোষণা করেন আম্পায়াররা।
মেঘলা আবাহাওয়ায় ঢেকে ফেলা হয় পিচ ও আউটফিল্ড। এর আগে লঙ্কানদের ৪৯৪ রানের জবাবে মুশফিকরা প্রথম ইনিংসে করেছিলেন ৩১২ রান।