ওয়ার্ল্ড হকি লিগের রাউন্ড টুর প্রাক স্থান নির্ধারনী ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। পঞ্চম স্থান নির্ধারনী ম্যাচে রোববার ঘানার মুখোমুখি হবে স্বাগতিকরা।
শ্রীলঙ্কার বিপক্ষে মিলন হোসেন তিনটি, মামুনুর রহমান চয়ন ও আরশাদ হোসেন দুটি এবং কৌশিক, জিমি একটি করে গোল করেছেন।
বিশাল ব্যবধানে জয়ের ফলে ওয়ার্ল্ড হকি লিগের পঞ্চম স্থান নির্ধারনী ম্যাচে খেলার যোগ্যতা পেল বাংলাদেশ। শনিবারের অন্য ম্যাচে ফিজিকে ১১-২ গোলে হারিয়ে বাংলাদেশের প্রতিপক্ষ হয়েছে ঘানা।
পুল এ'তে প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারে বাংলাদেশ। এরপর ফিজিকে ৫-১ গোলে হারায় তারা। ওমানের কাছে ৩-২ ও কোয়ার্টার ফাইনালে মিশরের কাছে ৫-১ গোলে হেরে সেমিফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যায় জিমি-চয়নদের।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: