স্প্যানিশ লা লিগায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ে পেয়েছে স্পানিওল। লাস পালমাসকে ৪-৩ গোলে হারিয়েছে তারা।
ঘরের মাঠে মাত্র একমিনিটের মাথায় ডেভিড লোপেজের গোলে এগিয়ে যায় স্পানিওল।
সমতায় ফিরতে লাস পালমাসকে অপেক্ষা করতে হয় ৩১ মিনিট পর্যন্ত। প্রথমার্ধের শেষ মুহূর্তে স্পানিওলের ব্যবধান দ্বিগুণ করেন গেরার্ড মোরেনো।
তবে বিরতির পর লাস পালমাসকে আবারো সমতায় ফেরান লিমোস। ৫৩ মিনিটে পেনাল্টি পায় স্পানিওল ভুল করেন নি স্ট্রাইকার প্লাডো পিয়াট্টি। আর ৭৪ মিনিটে হোসে জুরাডোর গোলে স্পানিওলের ব্যবধান বেড়ে দাঁড়ায় ৪-২। তবে ৭৪ মিনিটে গার্সিয়ার গোলে ব্যবধান কমায় লাস পালমাস।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: