খেলা

বাংলাদেশের শততম টেস্ট উদযাপনে প্রস্তুতি নিচ্ছে শ্রীলঙ্কা

বাংলাদেশের শততম টেস্ট উদযাপনে প্রস্তুতি নিচ্ছে শ্রীলঙ্কা
বাংলাদেশের শততম টেস্ট উদযাপনে প্রস্তুতি নিচ্ছে শ্রীলঙ্কা

বাংলাদেশের শততম টেস্ট উদযাপনে প্রস্তুতি নিচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড—আগামী ১৫ মার্চ কলম্বোর পি সারা ওভালে শুরু হবে এ খেলা।

এদিকে, শনিবার শততম টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, স্কোয়াডে নেয়া হয়েছে ইমরুল কায়েসকে।

এরই মধ্যে কলম্বোয় পৌঁছেছেন এ টাইগার ওপেনার। ইমরুল ছাড়া বাকি পনেরো জনই গল টেস্টের স্কোয়াডে ছিলেন।

চোটের কারণে গলে খেলতে পারেননি ইমরুল। ফিটনেস টেস্টে পাস করলে কলম্বো টেস্টের জন্য ইমরুলকে ডাকা হতে পারে বলে আগেই জানিয়েছিল বিসিবি।

এছাড়া বাংলাদেশের শততম টেস্টের প্রথম দিন স্মারক হিসেবে দুদলের ক্রিকেটারদের মেডেল দেয়া হবে বলে জানিয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি থিলাঙ্গা সুমাথিপালা।

এ সময় উপস্থিত থাকবেন দুদেশের ক্রিকেট বোর্ড সভাপতি। প্রথম দিনের খেলা শেষে টাইগারদের জন্য রাতে খাবারে বিশেষ আয়োজন করা হবে বলেও জানিয়েছে এসএলসি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ