ড্র হলো ডানেডিন টেস্ট— তুমুল বৃষ্টিতে পঞ্চম দিনের খেলা ভেস্তে যায় ফলে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকার তিন টেস্টের প্রথমটি শেষেও সিরিজে সমতা দুদলের মধ্যে।
ব্যাট হাতে ১৪০ ও ৪৯ রান করে ম্যাচ সেরা হন ডিন এলগার।
রোববার সকাল থেকে টানা বৃষ্টিতে একটিও বল মাঠে গড়ায়নি। চতুর্থ দিনশেষে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৯১ রানে এগিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা। ফাফ ডুপ্লেসির ঝড়ো ফিফটিতে ৬ উইকেটের বিনিময়ে সংগ্রহের খাতায় ছিল ২২৪ রান। কিন্তু বৃষ্টির কারণে কিউইদের কোনো টার্গেট ছুঁড়ে দিতে পারেনি সফরকারিরা।
এর আগে দক্ষিণ আফ্রিকার ৩০৮ রানের জবাবে প্রথম ইনিংসে ৩৪১ রান করেছিল নিউজিল্যান্ড।
ডিন এলগার ছাড়া প্রথম ইনিংসে শতক এসেছিল স্বাগতিক দলপতি কেইন উইলিয়ামসনের ব্যাট থেকেও। ৫ উইকেট নিয়েছিলেন প্রোটিয়া স্পিনার কেশাভ মাহারাজ।
এদিকে, রস টেইলরের পর এবার চোটের কারণে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে পড়তে পারেন স্বাগতিকদের আরেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় ট্রেন্ট বোল্টও। ওয়েলিংটনে খেলা মাঠে গড়াবে ১৬ মার্চ।