চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোল থেকে ছিটকে পড়ে চাপের মুখে থাকা আর্সেনাল এবার এফ এ কাপে বড় জয় পেয়েছে।
লিঙ্কন সিটিকে ৫-০ গোলে হারিয়ে শেষচারে উঠে গেল আর্সেন ওয়েঙ্গারের দল।
এমিরেটস স্টেডিয়ামে শুরু থেকেই চাপে ছিল এফ এ কাপের পঞ্চম সারির দল লিঙ্কন সিটি। বেশ কয়েকবার আক্রমণ করলেও ম্যাচের লিড পেতে আর্সেনালকে অপেক্ষা করতে হয় প্রথমার্ধের শেষ পর্যন্ত।
থিও ওয়ালকটের পা থাকে আসে গার্নারদের প্রথম গোল। বিরতির পর ৫৩ মিনিটে অলিভার জিরুর গোলে ব্যবধান দ্বিগুণ করেন স্বাগতিকরা।
৫৮ মিনিটে ওয়াটারফলের আত্মঘাতী গোল ৭২ মিনিটে অ্যালেক্সিস সানচেজ আর ৭৫ মিনিটে অ্যারোন র্যা মজির গোলে ৫-০ ব্যবধানের বড় জয় তুলে নেয় আর্সেনাল।
দিনের আরেক ম্যাচে, ডেভিড সিলভা ও সার্জিও অ্যাগুয়েরোর নৈপূণ্যে মিডলসবরোকে ২-০ গোলে হারিয়ে এফ এ কাপের সেমিফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি।