নিজেদের শততম টেস্ট বুধবার খেলবে বাংলাদেশ— কলম্বোর পি সারা ওভালে ১৫ মার্চ শুরু হবে পাঁচ দিনের খেলা। বিশেষ এই টেস্ট আয়োজনে বিভিন্ন প্রস্তুতি চলছে শ্রীলঙ্কায়।
প্রতিপক্ষ হলেও সফরকারিদের জন্য বিশেষ এই ম্যাচটি উদযাপনে জমকালো আয়োজন করছে শ্রীলঙ্কা ক্রিকেট। খেলা মাঠে গড়ানোর আগে দুদলের ক্রিকেটারদের স্মারক হিসেবে মেডেল দেয় হবে। উপস্থিত থাকবেন দুই দেশৈর বোর্ড সভাপতি। মঙ্গলবার শততম টেস্ট দেখতে কলম্বোয় যাবার কথা বিসিবি সভাপতির।
প্রথম দিনের খেলা শেষে রাতের খাবারে টাইগারদের জন্য থাকছে বিশেষ ভোজ। তবে এত আয়োজনের মধ্যেও শততম টেস্টে ঘুরে দাঁড়ানোর চিন্তা মুশফিকদের।
শনিবার দলের সঙ্গে যোগ দিয়েছেন ওপেনার ইমরুল কায়েস। পি সারা ওভালে এর আগে দুটি টেস্ট খেলে দুবারই লঙ্কানদের কাছে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: