খেলা

লঁরিয়াকে ২-১ গোলে হারিয়েছে পিএসজি

প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)
প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)

বার্সেলোনার কাছে ৬-১ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের ধাক্কা সামলে নিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। লঁরিয়াকে ২-১ গোলে হারিয়ে ফ্রেঞ্চ লিগ ওয়ানের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ক্লাবটি।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ৪-০ গোলে এগিয়ে থাকার পরও, দ্বিতীয় লেগে বিস্ময়করভাবে বিশাল ব্যবধানে হেরে, টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার শোকটা কাটিয়ে উঠছে পিএসজি। ২-১ গোলের জয়ে শীর্ষে থাকা মোনাকোর চেয়ে এখন তিন পয়েন্ট পেছনে কাভানি-দি মারিয়ারা। ফ্রেঞ্চ লিগের আরেক ম্যাচে মেমফিস দিপায়ের জোড়া গোলে, তুলজের বিপক্ষে ৪-০ গোলের জয় পেয়েছে টেবিলের চার নম্বর দল লিঁও।

এদিকে, ইতালিয়ান সিরি আয় গোলবন্যা হয়েছে ইন্টার মিলান ও আটলান্টার ম্যাচে। ইকারদি ও বেনেগার হ্যাটট্রিকে, ৭-১ গোলে জিতেছে ইন্টার মিলান। এছাড়া লরেঞ্জো ইনসিনের জোড়া গোলে ক্রোতোনেকে ৩-০ গোলে নাপোলি, আর এডেন জেকোর গোলে পালেরমোকে একই ব্যবধানে পরাস্ত করেছে রোমা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ