খেলা

স্প্যানিশ লিগের শীর্ষে রিয়াল মাদ্রিদ

রিয়াল মাদ্রিদ
রিয়াল মাদ্রিদ

বার্সেলোনার হারে আবারো স্প্যানিশ লিগের শীর্ষে উঠলো রিয়াল মাদ্রিদ। সার্জিও রামোসের গোলে রিয়াল বেতিসের বিপক্ষে ২-১ গোলে জিতেছে জিদানের দল। আর দেপোর্তিভো লা করুনার কাছে একই ব্যবধানে হেরে লা লিগার এ মৌসুমের শিরোপা জয়ের স্বপ্ন ফিঁকে হয়ে গেছে বার্সার।

সান্তিয়াগো বার্নাব্যুতে ফাউল করেও লাল কার্ড পাননি রিয়ালের গোলরক্ষক কেইলর নাভাস। যদিও সানাব্রিয়ার শট নিজেদের জালে পাঠিয়ে দলকে ব্যাকফুটে ঠেলে দেন তিনি। বিরতির আগেই খেলায় সমতা আনেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দ্বিতীয়ার্ধে বেতিসের পিচিনি লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন।

শেষদিকে অধিনায়ক সার্জিও রামোসের হেডে জয় ছিনিয়ে নেয় মাদ্রিদের ক্লাবটি। এর আগে স্প্যানিশ লিগের শীর্ষস্থান ধরে রাখার সুযোগ হাতছাড়া করেছে বার্সেলোনা।

চ্যাম্পিয়ন্স লেগে শেষ ষোলোর ফিরতি লেগে পিএসজিকে ৬-১ গোলে উড়িয়ে দেয়া দলটি, জিততে পারেনি লা লিগায় ধুঁকতে থাকা দেপোর্তিভো লা করুনার কাছে। ২৭ ম্যাচে বার্সার পয়েন্ট ৬০। এক ম্যাচ কম খেলে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ