খেলা

টেস্টের আগেই শ্রীলঙ্কা বিপক্ষে বিসিবির দল ঘোষণা

শ্রীলঙ্কা বিপক্ষে বিসিসির দল ঘোষণা
শ্রীলঙ্কা বিপক্ষে বিসিসির দল ঘোষণা

কলম্বো টেস্টের আগেই শ্রীলঙ্কা বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৫ ও ২৮ মার্চ এবং ১ এপ্রিল হবে তিনটি ওয়ানডে।

টেস্টে বাদ পড়লেও ওয়ানডেতে বাংলাদেশ স্কোয়াডে রয়েছে বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান মাহমুদুল্লাহর নাম। সোমবারই বিষয়টি নিশ্চিত করেছিলেন বিসিবি সভাপতি।

তবে মাহমুদুল্লাহ থাকলেও বাদ পড়েছেন দুই স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ ও তানবীর হায়দার। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন শুভাগত হোম ও নবাগত অলরাউন্ডার সানজামুল ইসলাম।

সম্প্রতি প্রথম শ্রেণীর ক্রিকেটে এক ইনিংসে ৯ উইকেট নেবার পাশাপাশি মোট ২৫ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার সানজামুল। নিউজিল্যান্ড সিরিজে ওয়ানডে খেলা উইকেটরক্ষক নুরুল হাসান সোহানকেও রাখা হয়েছে দলে।

মাশরাফির নেতৃত্বে স্কোয়াডের অন্য সদস্যরা হলেন: সাকিব, তামিম, ইমরুল, সৌম্য, মুশফিক, সাব্বির, মোসাদ্দেক, মুস্তাফিজ, রুবেল, তাসকিন ও শুভাশিষ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ