উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইংলিশ ফুটবল জায়ান্ট ম্যানচেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়েছে মোনাকো। দুই লেগ মিলিয়ে স্কোর লাইন ৬-৬ হলেও, অ্যাওয়ে ম্যাচে এগিয়ে থাকার সুবিধায় কোয়ার্টার ফাইনালে উঠে গেলো ফরাসি ক্লাব মোনাকো।
ম্যাচের শুরু থেকেই মানচেস্টার সিটিকে চাপে রাখে মোনাকো। ৮ মিনিটে লোট্টিনের গোলে এগিয়ে যায় তারা। ফাভিনহোর গোলে প্রথমার্ধে ২-০ ব্যবধানে লিড পায় স্বাগতিকরা। তবে ম্যাচের ৭১ মিনিটে রাহিম স্টারলিংয়ের গোলে ব্যবধান কমায় ম্যানসিটি। ম্যাচের ফেরার চেস্টা করে তারা।
ভাগ্য সহায় না থাকায়, বেশ কয়েকটা সহজ গোলের সুযোগ নস্ট হয় সিটিজেনদের। বাকায়ুকুর গোলে ৩-১ ব্যবধানের পরাজয় নিয়ে মাঠ ছাড়ার পাশাপাশি, চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরের সেমিফাইনাল থেকে বিদায় নিতে হলো পেপ গার্দিওয়াল শিষ্যদের।
আরেক ম্যাচে বায়ার লেভারকুসেন-অ্যাতলেতিকো মাদ্রিদ ম্যাচটি গোল শূণ্য ড্র হলেও, প্রথম লেগে অ্যাতলেতিকো মাদ্রিদ ৪-২ ব্যবধানে হারায়, শেষ চারে উঠেছে বায়ার লেভারকুসেন।