খেলা

কলম্বো টেস্ট: ৭৫ রানে পিছিয়ে শ্রীলঙ্কা

কলম্বো টেস্ট
কলম্বো টেস্ট

কলম্বো টেস্টের তৃতীয় দিন দিন শেষে টাইগারদের চেয়ে ৭৫ রানে পিছিয়ে আছে শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ বিনা উইকেটে ৫৪ রান। এর আগে সাকিবের অনবদ্য সেঞ্চুরি এবং মুশফিক ও মোসাদ্দেকের দৃঢ়তায় প্রথম ইনিংসে লঙ্কানদের বিপক্ষে ১২৯ রানের লিড নেয় বাংলাদেশ।

৫ উইকেটে ২১৪ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। ক্যারিয়ারের ১৭তম ফিফটি তুলে নিয়ে ৬১ রান করে লাঞ্চের আগেই বিদায় নেন মুশফিকুর রহিম। এরপর ডেবুট্যান্ট মোসাদ্দেক হোসেনের সঙ্গে জুটি গড়ে বাংলাদেশের ইনিংসকে এগিয়ে নেন সাকিব আল হাসান। সপ্তম উইকেট জুটিতে তারা যোগ করেন রেকর্ড গড়া ১৩১ রান।

সাকিব তুলে নেন ক্যারিয়ারের পঞ্চম শতক। ব্যক্তিগত ১১৬ রানে সান্দাকানের শিকার হন তিনি। ৭৫ রান করেন মোসাদ্দেক। ১২৯ রানের লিড নিয়ে ৪৬৭ রানে থামে বাংলাদেশের প্রথম ইনিংস।

এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে কোনো উইকেট না হারিয়ে ৫৪ রান নিয়ে তৃতীয় দিন শেষ করে শ্রীলঙ্কা। দিমুথ করুনারত্নে ও উপুল থারাঙ্গা উভয়েই অপরাজিত আছেন ২৫ রানে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ