রাঁচি টেস্টে অস্ট্রেলিয়াকে ভালোই জবাব দিচ্ছে ভারত— অজিদের ৪৫১ রানের জবাবে প্রথম ইনিংসে ১ উইকেটে ১২০ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা।
স্মিথ-ম্যাক্সওয়েলের জুটির দৃঢ়তায় প্রথম দিনে ৪ উইকেটে ২৯৯ রান সংগ্রহ করেছিল অস্ট্রেলিয়া। ১০৪ রান করে ম্যাক্সওয়েল বিদায় নিলে থামে দুই জনের ১৯১ রানের জুটি।
তবে ম্যাক্সওয়েল শতক পেলেও, অন্য ব্যাটসম্যানরা আউট হয়ে যাওয়ায় ডবল সেঞ্চুরি করতে পারেননি স্মিথ। ১৭৮ রানে অপরাজিত থাকেন তিনি। ৪৫১ রানে অলআউট হয় সফরকারিরা। একাই পাঁচ উইকেট নেন রবীন্দ্র জাদেজা।
জবাবে ৯১ রানের উদ্বোধনী জুটি গড়েন লোকেশ রাহুল ও মুরালি বিজয়। রাহুল ৬৭ রানে আউট হলেও, ৪২ রানে অপরাজিত আছেন বিজয়। তৃতীয় দিন বিজয়ের সঙ্গে ব্যাটিংয়ে নামবেন ১০ রান করা পূজারা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: