খেলা

দিনশেষে শ্রীলঙ্কা ১৩৯ রানে এগিয়ে

বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট
বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট

দলীয় ২৬৮/৮ সংগ্রহ নিয়ে ম্যাচের চতুর্থ দিনের খেলা শেষ করলো শ্রীলঙ্কা— এতে তারা এগিয়ে ১৩৯ রানে। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের গলার কাঁটা হয়ে থাকা দিমুথ করুনারন্তকে ফেরান সাকিব আল হাসান। অন্যদের ব্যর্থতার মধ্যেও শ্রীলঙ্কার এ উদ্বোধনী ব্যাটসম্যান ১২৬ রান করেছেন।

শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ৩৩৮ রানের জবাবে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে অলআউট হয় ৪৬৭ রানে। ১২৯ রানে পিছিয়ে থেকে বিনা উইকেটে ৫৪ রানে তৃতীয় দিন শেষ করে শ্রীলঙ্কা। উপুল থারাঙ্গা ২৫ ও দিমুথ করুনারত্নে ২৫ রানে অপরাজিত ছিলেন। ৭৫ রানে পিছিয়ে থেকে আজ চতুর্থ দিন ব্যাটে নামেন তারা। ২ উইকেটে ১৬৫ রান তুলে ফেলে তারা।

তবে এরপর মোস্তাফিজের আঘাতে ১৯০ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে তারা। শ্রীলঙ্কার সংগ্রহ ৭ উইকেটে ২২০ রান। তারা লিড পেয়েছে ৯১ রানের।

দিনের শুরুতে মোস্তাফিজুর রহমানের করা প্রথম ওভারে ৩ রান নেয় শ্রীলঙ্কা। দিনের দ্বিতীয় ওভার করতে আসেন স্পিনার মেহেদি হাসান মিরাজ। ওভারের প্রথম বলেই থারাঙ্গাকে বোল্ড করে ফেরান তিনি। এরপর কুশল মেন্ডিস ও দিমুথ করুনারত্নের দ্বিতীয় উইকেটে যোগ করেন ৮৬ রান। মেন্ডিসকে ৩৬ রানে ফিরিয়ে এই জুটি ভাঙেন মোস্তাফিজ। এরপর প্রথম ইনিংসে সেঞ্চুরি করা দিনেশ চান্ডিমালকে ৫ রানে ফেরান মোস্তাফিজ। আর সর্বশেষ আঘাতটি হেনেছেন সাকিব আল হাসান। আসেলা গুনারত্নেকে তিনি আউট করেছেন ৭ রানে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ