খেলা

ঢাকায় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি

ঢাকায় এসেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সোনালি ট্রফি। আইসিসিভুক্ত দেশগুলো পরিভ্রমণের অংশ হিসেবে ১৮ থেকে ২০ মার্চ বাংলাদেশে থাকছে শিরোপা। রাজধানীর যমুনা ফিউচার পার্কে চলছে ট্রফির প্রদর্শনী। এ বছরের ১ থেকে ১৮ জুন ইংল্যান্ড ও ওয়েলসে বসবে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর।

১৫টি ম্যাচের টুর্নামেন্টে, ২টি গ্রুপে ভাগ হয়ে বাংলাদেশসহ আটটি দল অংশ নেবে।

এ-গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও স্বাগতিক ইংল্যান্ড। আর বি-গ্রুপে খেলবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা।

রোববার ১৯ মার্চ পর্যন্ত যমুনা ফিউচার পার্কের সেন্টার পয়েন্টে দেখা যাবে ট্রফিটি। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রিকেট ভক্তরা ট্রফি দেখার পাশাপাশি ছবিও তুলতে পারবেন।

এরপর সোমবার ২০ মার্চ মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে রাখা হবে শিরোপা। সেখানে জাতীয় দলের ক্রিকেটার ও বোর্ড কর্মকর্তাদের ফটোসেশন ছাড়াও, ইউনিসেফের আয়োজেন শিশুদের জন্য হবে বিশেষ অনুষ্ঠান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ