খেলা

স্প্যানিশ লিগ: শিরোপা হাতছাড়া করবে না বলে পণ রিয়াল মাদ্রিদের

 স্প্যানিশ লিগ:  শিরোপা হাতছাড়া করবে না বলে পণ রিয়াল মাদ্রিদের
স্প্যানিশ লিগ: শিরোপা হাতছাড়া করবে না বলে পণ রিয়াল মাদ্রিদের

এবারের স্প্যানিশ লিগের শিরোপা হাতছাড়া করবে না বলে পণ করেছে রিয়াল মাদ্রিদ। অ্যাথলেটিক বিলাবাওকে হারিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান পাঁচে নিয়ে গেছে লা লিগার শীর্ষ দলটি।

বিলবাওয়ের মাঠে অবশ্য সহজে জিততে পারেনি জিদানের শিষ্যরা।

কারিম বেনজিমার নৈপূণ্যে ২৫ মিনিটে লিড পেলেও তা ধরে রাখতে পারেনি রিয়াল। বিরতি থেকে ফিরে খেলায় সমতা আনেন বিলবাওয়ের অভিজ্ঞ স্ট্রাইকার আদুরিজ।

যদিও ক্যাসেমিরোর কল্যাণে তিন মিনিটের মধ্যে আবারো লিড ফিরে পায় সাদা জার্সির দলটি। ২-১ গোলের জয়ে ২৭ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অটুট রিয়াল।

সমান ম্যাচে দুইয়ে থাকা বার্সেলোনার পয়েন্ট ৬০। রাত পৌনে দুইটায় বার্সার ম্যাচ ভ্যালেন্সিয়ার সঙ্গে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ