ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের আরেকটু কাছে গেল চেলসি। শনিবার স্টোক সিটির মাঠে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়েছে ব্লুরা।
অসাধারণ দক্ষতায় কর্ণার থেকে গোল করে চেলসিকে লিড এনে দেন উইলিয়ান। কিন্তু গ্যারি কাহিলের ভুলে বিরতি আগেই পেনাল্টি উপহার পায় স্টোক সিটি।
স্পটকিক থেকে গোল করে স্বাগতিকদের সমতায় ফিরিয়ে আনেন ওয়াল্টার্স।
খেলার শেষদিকে গোল করে ভুল শুধরে নেন কাহিল। দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে বার্ডসলি ইনজুরি টাইমে মাঠ ছাড়লে দশ জনের দলে পরিণত হয় স্টোক।
এ জয়ে লিগের শেষ দশ ম্যাচ হাতে রেখে তেরো পয়েন্টের লিড নিয়েছে টেবিল টপার চেলসি। ২৮ ম্যাচে ৬৯ পয়েন্ট ব্লুদের।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: