অস্ট্রেলিয়ান ওপেন জেতার পর এবার ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে উঠলেন রজার ফেদেরার। ফাইনালে সুইস টেনিস তারকার প্রতিপক্ষ তার স্বদেশী স্ট্যান ভাভরিঙ্কা। অল-সুইস ফাইনালটি মাঠে গড়াবে রাত দুইটায়।
এর আগে চার বার এই টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলেছেন রেকর্ড ১৮টি গ্র্যান্ডস্ল্যামের মালিক ফেডেরার। যুক্তরাষ্ট্রের জ্যাক সককে ৬-১, ৭-৬ গেমে পরাস্ত করে ফাইনালের টিকেট কাটেন ফেড।
আরেকটি শিরোপা জিততে ফেডেরারের হারাতে হবে স্বদেশী ভাভরিঙ্কাকে। স্পেনের পাবলো ক্যারেনো বুস্তাকে ৬-৩, ৬-২ গেমে হারিয়ে ফাইনালে উঠেছেন স্ট্যান।
জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের শেষ চারে ভাভরিঙ্কাকে হারিয়েই ফাইনালে উঠেছিলেন ফেডেরার। সুইস এই জুটির বাইশ বারের দেখায় মাত্র তিনবার জিতেছেন ভাভরিঙ্কা। যার মধ্যে হার্ড কোর্টের জয় নেই একটিও।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: