অস্ট্রেলিয়ান ওপেন জেতার পর এবার ইন্ডিয়ান ওয়েলসের শিরোপা জিতেছেন রজার ফেদেরার।
ফাইনালে স্বদেশী স্ট্যান ভাভরিঙ্কাকে ৪-৫ ও ৬-৭ সেটে হারিয়েছেন ফেদেরারা।
অল সুইস ফাইনালের শুরু থেকেই জমে ওঠে ম্যাচ। প্রথম সেটেই নিজের জাদু দেখান ফেদেরার। দ্বিতীয় সেটে অবশ্য ঘুরে দাঁড়ান ভাভরিঙ্কা।
হাড্ডা-হাড্ডি লড়াইয়ে প্রতিরোধ গড়ে তোলেন তিনি। কিন্তু ফেদেরারের অভিজ্ঞতার কাছে হার মানতে হয় স্ট্যান ভাভরিঙ্কাকে।
চার বার এই টুর্নামেন্টের শিরোপা ঘরে তোলা রজার ফেদেরার, ম্যাচ জিতে নেন ৬-৭ গেমে। রেকর্ড ১৮টি গ্র্যান্ডস্ল্যামের মালিক ফেদেরার, এ নিয়ে পাঁচবার ইন্ডিয়ান ওয়েলসের ট্রফি উচিয়ে ধরেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: