ইংলিশ প্রিমিয়ার লিগে প্রত্যাশিত জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহাম হর্স্পার।
মিডলসবোরকে ৩-১ গোলে ম্যান ইউ আর সাউদাম্পটনকে ২-১ গোলে হারিয়েছে র্স্পাররা।
তবে ১-১ সমতায় ড্র হয়েছে ম্যানসিটি-লিভারপুল ম্যাচ। ২৮ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয়স্থানে রয়েছে সিটিজেনরা।
ইংলিশ প্রিমিয়ার লিগের রেলিগেটেট দল মিডলসবোরের বিপক্ষে ২৯ মিনিটে মারোয়ানি ফেলাইনির হেডে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। বিরতির পর লিনগার্ডের গোলে স্কোর লাইন দাঁড়ায় ২-০। তবে ৭৬ মিনিটে রুদি গেস্তেদের গোলে ব্যবধান কমায় মিডলসবোর।
আর ম্যাচের শেষ মুহূর্তে অ্যান্তোনিয়ো ভ্যালেন্সিয়ার গোলে ৩-১ ব্যবধানের জয় পায় ম্যান ইউ। ২৭ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে ম্যানচেস্টার ইউনাইটেড। দিনের দ্বিতীয় ম্যাচে সাউদাম্পটনকে ২-১ ব্যবধানে হারিয়েছে টটেনহাম হর্স্পার। গোলশূন্য অবস্থায় শেষ হয় ম্যানচেস্টার সিটি-লিভারপুল ম্যাচ। তবে ৫১ মিনিটে পেনাল্টি থেকে লিভারপুলকে এগিয়ে নেন জেমস মিলনার। ৬৮ মিনিটে আগুয়েরোর গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে হোসে মরিনহোর শিষ্যরা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: