খেলা

স্প্যানিশ লা লিগা: ভ্যালেন্সিয়াকে হারিয়েছে বার্সেলোনা

বার্সেলোনা
বার্সেলোনা

স্প্যানিশ লা লিগায় লিওনেল মেসির জোড়া গোলে ভ্যালেন্সিয়াকে ৪-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। দলের বাকী দুই গোল করেন লুইস সোয়ারেজ ও আন্দ্রে গোমেজ। ২৮ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয়স্থানে বার্সা।

ঘরের মাঠ ন্যু ক্যাম্পে শুরুতেই পিছিয়ে পরে বার্সেলোনা। ২৯ মিনিটে মানগালার গোলে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি অতিথিদের আনন্দ উদযাপন। নেইমারের থ্রোয়িং থেকে গোল করে বার্সাকে সমতায় ফেরান সুয়ারেস। এরপর আরো কিছু সুযোগ পায় স্বাগতিকরা। ৪৪ মিনিটে পেনাল্টি পায় ক্যাতালানরা। দলের ব্যবধান দ্বিগুণ করেন লিওনেল মেসি।

তবে মিডফিল্ডার এল হাদ্দির গোলে প্রথমার্ধে বার্সার বিপক্ষে ২-২ সমতা নিয়ে মাঠ ছাড়ে ভ্যালেন্সিয়া। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। ৫২ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে ৩-২ ব্যবধানে এগিয়ে নেন মেসি। আর ইনজুরি সময়ে গোমেজের গোলে ৪-২ ব্যবধানের জয় পায় স্পানিশ জায়ান্ট বার্সেলোনা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ