মমিনুল হককে অধিনায়ক ও নাসির হোসেনকে সহ-অধিনায়ক করে ইমার্জিং টিম এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। ২৭ মার্চ হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।
দলের বাকী সদস্যরা হলেন, মোহামেদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিথুন, ইয়াসির আলি চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, সাইফ উদ্দিন, আবুল হাসান রাজু, আবু হায়দার রনি, আজমির আহম্মেদ, রাহাতুল ফেরদৌস জাভেদ, আফিফ হোসেন, নাসুম আমহেদ।
দলে স্ট্যান্ডবাই হিসেবে থাকছেন, জাকির হোসেন, শফিউল ইসলাম, তানবির হায়দার খান, ইয়াসিন আরাফাত। দলের হেড কোচ রয়েছেন মিজানুর রহমান আর ম্যানেজরার হিসেবে থাকছেন হাবিবুল বাশার।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: