ক্রিকেটের তিন ফরম্যাটে বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার গৌরব আরো একবার অর্জন করলেন সাকিব আল হাসান।
কলম্বো টেস্টে ব্যাট-বলে দলের জয়ে অবদান রাখায় এ মাসেই দ্বিতীয়বারের মতো টেস্ট অলরাউন্ডারের সিংহাসনে আসীন হলেন এ অলরাউন্ডার। ৪৩১ পয়েন্ট পেয়ে আশ্বিনকে হটিয়েছেন তিনি।
ভারতীয় স্পিনারের সঙ্গে ২৩ পয়েন্টের ব্যবধান সাকিব আল হাসানের। আলাদাভাবে ব্যাটিং-বোলিংয়েও ক্যারিয়ারের সেরা র্যাঙ্কিংয়ে পৌঁছেছেন তিনি। ব্যাটিংয়ে ৫ ধাপ এগিয়ে ২১ ও বোলিংয়ে এক ধাপ বেড়ে হয়েছেন ১৭তম।
এছাড়াও র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তামিম-মুশফিক মুস্তাফিজদেরও। তামিম ৯ ধাপ পেরিয়ে এখন ২৪ আর মুশফিক রয়েছেন ২৮ নম্বরে। ২০ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৪৭ নম্বরে মুস্তাফিজুর রহমান।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: