আইসিসি ওয়ানডে র্যাং কিংয়ে ছয় নম্বরে ওঠার সুযোগ বাংলাদেশের সামনে।
তবে সেজন্য শ্রীলঙ্কাকে ঘরের মাঠে ধবলধোলাই করতে হবে টাইগারদের। শনিবার ২৫ মার্চ সিরিজের প্রথম ওয়ানডে কলম্বোতে। অন্য ওয়ানডে দুটি হবে ২৮ মার্চ ও ১ এপ্রিল।
আইসিসি ওডিআই র্যাং কিংয়ে ৯১ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে বাংলাদেশ। এক ধাপ ওপরে থাকা লঙ্কানদের পয়েন্ট ৯৮। শ্রীলঙ্কা তিন ওয়ানডের সবগুলো বাংলাদেশের কাছে হারলে তাদের পয়েন্ট কমবে।
টাইগারদের কাছে ছয় নম্বর স্থানটিও হারাবে লঙ্কানরা। আবার বাংলাদেশ যদি হোয়াইটওয়াশ হয় তো মাশরাফিদের পয়েন্ট কমে দাঁড়াবে ৮৮। ৮৯ পয়েন্ট নিয়ে আট নম্বরে থাকা পাকিস্তান তখন সাতে উঠে যাবে। আর বাংলাদেশ নেমে যাবে আটে।
এদিকে, সিরিজের একটি ম্যাচ জিতলে রেটিং পয়েন্ট না বাড়লেও বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনা বাড়বে টাইগারদের। আর দুটি ম্যাচে জয় পেলে রেটিং বেড়ে ৯৩ হলেও র্যাং কিংয়ের সাত নম্বরেই থাকবে লাল-সবুজরা।