খেলা

আন্তর্জাতিক প্রীতি ম্যাচ: মধ্যরাতে মুখোমুখি হবে জার্মানি-ইংল্যান্ড

আন্তর্জাতিক প্রীতি ম্যাচ: মধ্যরাতে মুখোমুখি হবে জার্মানি-ইংল্যান্ড
আন্তর্জাতিক প্রীতি ম্যাচ: মধ্যরাতে মুখোমুখি হবে জার্মানি-ইংল্যান্ড

আন্তর্জাতিক প্রীতি ম্যাচ: মধ্যরাতে মুখোমুখি হবে জার্মানি-ইংল্যান্ড

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে রাত পৌনে দু'টায় মুখোমুখি হবে জার্মানি ও ইংল্যান্ড।

বিশ্বকাপ বাছাইপর্বের খেলা আগে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে এই ম্যাচ দিয়ে নিজেদের প্রস্তুত করে নিতে চায় ইংল্যান্ড। আর এই ম্যাচ দিয়েই জাতীয় দলকে বিদায় জানাবেন জার্মান ফরওয়ার্ড লুকাস পডোলস্কি।

জার্মানির হয়ে ১৩০ তম ম্যাচে মাঠে নামছেন পডোলস্কি। জাতীয় দলের হয়ে এটাই হতে যাচ্ছে তার শেষ ম্যাচ। আর এই ম্যাচে জার্মানি ক্যাপ্টেনের আর্মব্যান্ড পড়বেন তিনি।

এদিকে, বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে প্রীতি ম্যাচটি খেলতে পারবেন না মিডফিল্ডার মেসুত ওজিল, উইঙ্গার জুলিয়ান ড্যাক্সলার আর ফরওয়ার্ড মারিও গোমেজ। এমনকি গোলপোস্টের নিচে নাও থাকতে পারেন ম্যানুয়েল নয়্যার। এই চারজনই চোটে পড়েছেন।

পূর্ণমেয়াদী কোচ হিসেবে ইংল্যান্ডের ডাগ আউটে অভিষেক হবে গ্যারি সাউথগেটের। রাহিম স্টার্লিং ইনজুরিতে। থ্রি লায়ন্সদের নেতৃত্বে থাকবেন গ্যারি ক্যাহিল।

প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে দুই ম্যানচেস্টারের দেখা হবে যুক্তরাষ্ট্রে

এবারের প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে দুই ম্যানচেস্টারের দেখা হবে যুক্তরাষ্ট্রে। ২০ জুলাই ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি।

এদিকে মাত্র দ্বিতীয়বারের মতো স্পেনের বাইরে হতে যাচ্ছে এল-ক্লাসিকো। ২৯ জুলাই মায়ামিতে হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের হাই-ভোল্টেজ ম্যাচটি।

ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের বার্ষিক এই আয়োজনের ভেন্যু নির্ধারণ হয়নি এখনো। যুক্তরাজ্যের বাইরে এবারই প্রথম ম্যানচেস্টার ডার্বি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

২০১৬ সালের জুলাই চীনের বেইজিংয়ে ম্যানচেস্টারের ক্লাব দুটির মোকাবেলা হবার কথা ছিল। কিন্তু ভারী বৃষ্টিপাতের কারণে সেবার পন্ড হয়ে যায় খেলা। এবার স্প্যানিশ এল-ক্লাসিকোও আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে।

স্পেনের বাইরে এর আগে ১৯৮২ সালে খেলেছিল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। সেবার ভেনিজুয়েলায় লড়েছিল দুদল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ