আবারো ইংল্যান্ডকে হারালো জার্মানি— এ জয় এনে দিয়েই বিদায় নিলেন লুকাস পোডলস্কি। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জার্মান স্ট্রাইকারের একমাত্র গোলে ১-০ ব্যবধানে হেরেছে ইংল্যান্ড। দিনের আরেক ম্যাচে কানাডার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে স্কটল্যান্ড।
জার্মানির হয়ে একশ ত্রিশ ম্যাচে একশ পনেরো জন সতীর্থের সঙ্গে আর্ন্তজাতিক অঙ্গনে খেলেছেন পোডলস্কি। বিশেষ ম্যাচটিতে অধিনায়কের আর্মব্যান্ড পড়ে, ভক্তদের ভালোবাসায় শিক্ত পডোলস্কি, জার্মানির জার্সি গায়ে শেষ ম্যাচ খেলতে নামেন। গোলশূণ্য প্রথমার্ধের পর, দ্বিতীয়ার্ধে ২৫ গজ দূর থেকে অপ্রতিরোধ্য এক শটে ইংলিশদের জালে বল জড়ান তিনি।
ইংল্যান্ডকে হারিয়ে নিজের বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন জার্মানির সবচেয়ে গতিময় স্ট্রাইকার। শট নিয়েও বল বারে লাগিয়ে ইংল্যান্ডের হয়ে গোল করতে ব্যর্থ হন অ্যাডাম লাল্লানা। ফলে কোচ হিসেবে নিজের প্রথম ম্যাচে জার্মানদের কাছে হারের স্বাদ পান গ্যারেথ সাউথগেইট।