খেলা

হ্যামস্ট্রিং ইনজুরিতে কুশাল পেরেরা

কুশাল পেরেরা
কুশাল পেরেরা

বাংলাদেশের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে উইকেটকীপার ব্যাটসম্যান কুশাল পেরেরাকে পাচ্ছে না শ্রীলঙ্কা। কলম্বোয় প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন লঙ্কান ওপেনার। বুধবার ৬৪ রান করে বাঁ উরুতে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি।

ফলে শনিবার ২৫ মার্চ ডাম্বুলায় প্রথম ওয়ানডে খেলতে পারবেন না পেরেরা। ২৮ মার্চ দ্বিতীয় ম্যাচের আগে সারতে পারে চোট। তবে ঝুঁকি না নিয়ে তাকে বিশ্রামে রাখছে লঙ্কান ক্রিকেট বোর্ড। সুস্থ হলে ১ এপ্রিল তৃতীয় ওয়ানডের স্কোয়াডে থাকবেন পেরেরা।

শুক্রবারের ভেতর তার বদলি হিসেবে কে খেলবেন তা জানানো হবে। বাংলাদেশের বিপক্ষে ৭ ওয়ানডেতে, ৪১ এর ওপর ব্যাটিং গড় নিয়ে ২৫০ রান পেরেরার। সনাথ জয়াসুরিয়ার সঙ্গে যৌথভাবে ওয়ানডেতে লঙ্কানদের দ্রুততম ফিফটির মালিকও তিনি।

ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে শতক হাঁকানো পাঁচ লঙ্কানের একজন কুশাল পেরেরা। বর্তমান ব্যাটসম্যানদের মধ্যে পেরেরা ছাড়া টাইগারদের বিপক্ষে সেঞ্চুরি আছে কেবল উপুল থারাঙ্গার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ