খেলা

রাশিয়া বিশ্বকাপ নিশ্চিত করলো ব্রাজিল-আর্জেন্টিনা

আর্জেন্টিনা-ব্রাজিল
আর্জেন্টিনা-ব্রাজিল

প্রথম দল হিসেবে রাশিয়া বিশ্বকাপ নিশ্চিত করলো ব্রাজিল। পাওলিনহোর হ্যাটট্রিকে উরুগুয়েকে ৪-১ গোলে হারিয়েছে সেলেকাওরা। এদিকে, মেসির গোলে চিলিকে হারিয়ে বিশ্বকাপের খেলার স্বপ্ন টিকে রইলো আর্জেন্টিনার।

সুয়ারেজ বিহীন উরুগুয়ে ম্যাচে লিড পায় এডিনসন কাভানির পেনাল্টি থেকে। এরপরই টটেনহ্যামের ফ্লপ স্ট্রাইকার পাওলিনহো জ্বলে ওঠেন ব্রাজিলিয়ানদের হয়ে। হ্যাটট্রিক করেন তিনি। নেইমারও স্কোরশীটে নাম তুললে ৪-১ গোলের জয়ে প্রথম দল হিসেবে রাশিয়া বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত হয় ব্রাজিলের।

দিনের আরেক ম্যাচে মেসির একমাত্র গোলে চিলিকে হারিয়ে বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লড়াইয়ে টিকে থাকলো আর্জেন্টিনা। পেনাল্টি থেকে গোল করে আলবি সেলেস্তেদের লিড পাইয়ে দেন মেসি।

ল্যাটিন আমেরিকা অঞ্চল থেকে সেরা চার দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ