ক্রিশ্চিয়ানো রোনালদো ও অলিভিয়ের জিরুর নৈপুণ্যে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে জিতেছে পর্তুগাল ও ফ্রান্স।
আন্দ্রে সিলভার গোলে হাঙ্গেরির বিপক্ষে এগিয়ে যায় পর্তুগিজরা। এরপর রোনালদোর দারুণ শটে লিড দ্বিগুণ করে তারা। রোনালদোর দ্বিতীয় গোলটি ফ্রি-কিক থেকে। ৩-০ ব্যবধানের জয়ে ১২ পয়েন্ট নিয়ে বি-গ্রুপের দ্বিতীয় স্থানে পর্তুগাল। আরেক ম্যাচে জোড়া গোল করেছেন ফরাসি স্ট্রাইকার অলিভিয়ের জিরু।
লুক্সেমবার্গের জালে জিরু ছাড়াও বল জড়িয়েছেন অ্যান্তোইন গ্রিজমান। ৩-১ গোলের জয়ে ১৩ পয়েন্ট নিয়ে এ-গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে ফ্রান্স। গ্রুপের আরেক ম্যাচে সুইডেন জয় পেলেও, অন্য ম্যাচে বুলগেরিয়ার কাছে হেরেছে নেদারল্যান্ডস।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: