আগামীকাল-মঙ্গলবার ডাম্বুলায় তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।
প্রথম ওয়ানডে জিতে নির্ভার টাইগাররা। দ্বিতীয় ম্যাচ জিতে ডাম্বুলাতেই সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা, দিবা-রাত্রির ম্যাচটি শুরু হবে বিকেল ৩টায়।
শ্রীলঙ্কাকে প্রথম ওয়ানডেতে ৯০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজেই আছে টিম বাংলাদেশ। টাইগারদের আত্মবিশ্বাসের পারদ উর্ধ্বমুখি। দলের নবীনতম খেলোয়াড় মিরাজও বিশ্বাস করেন এ সিরিজ জেতার সামর্থ্য রয়েছে টাইগারদের।
এমনকি প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ওয়ানডেতেও লংকানদের হারিয়ে ডাম্বুলাতেই সিরিজ জয় নিশ্চিত করে ফেলার ইচ্ছা মিরাজদের।
দলের বর্তমান অবস্থা খুব ভালো উল্লেখ করে তামিম ইকবাল বলেন, প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও জয় নিশ্চিত করতে হলে সতীর্থ সবার সহযোগিতা প্রয়োজন। আগের ম্যাচে তিন বিভাগেই সবাই যার যার জায়গা থেকে সহযোগিতা করেছে, দায়িত্বের সঙ্গে পারফর্ম করেছে। দ্বিতীয় ম্যাচে সে ধারা অব্যাহত রাখতে পারলে ডাম্বুলাতেই সিরিজ জয় সম্ভব বলে মনে করেন এ ওপেনার।
হাঁটুতে নয় নয় বার অস্ত্রোপচারের পরও দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা যেভাবে বোলিং করেন, এক রান বাঁচাতে ফিল্ডিংয়ে ঝাঁপিয়ে পড়েন তা দলের সব খোলেয়াড়ের জন্যই অনুপ্রেরণাদায়ক বলে মনে করেন তামিম।
প্রথম ওয়ানডে জয়ে রেটিং পয়েন্ট বেড়ে ৯৩ হয়েছে বাংলাদেশের। দ্বিতীয় ওয়ানডে জিতলে রেটিং পয়েন্ট আরো বাড়লেও র্যাং কিংয়ের সাত নম্বরেই থাকবে লাল-সবুজরা। আর, শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করতে পারলে লঙ্কানদের হটিয়ে আইসিসি ওয়ানডে র্যা ঙ্কিংয়ের ছয় নম্বরে উঠে যাবে বাংলাদেশ। তাই দ্বিতীয় ওয়ানডতে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না টাইগাররা।