হংকংকে ৮ উইকেটে হারিয়ে ইমার্জিং টিম এশিয়া কাপে শুভ সূচনা করেছে বাংলাদেশ।
কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে হংকং।
মমিনুল হক ও নাসির হোসেন নেন ৩টি করে উইকেট। নির্ধারিত ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৫ রান তোলে হংকং।
জবাব দিতে নেমে মাত্র দুই উইকেট হারায় বাংলাদেশ। সাইফ হাসানের অপরাজিত ৫৭ ও মমিনুল হকের ২১ রানে ভর করে জয় তুলে নেয় স্বাগতিকরা।
আগামীকাল- মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: